সম্মানিত শেয়ারহোল্ডারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা, ব্যবসায়িক নেটওয়ার্কিং এবং মতবিনিময়ের লক্ষ্যে কৃষিবিদ প্রোপার্টিজ লিমিটেড-এর উদ্যোগে ঢাকার গুলশান ক্লাবের ‘দ্য ক্রিস্টাল প্যালেস’ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ‘কৃষিবিদ সী প্যালেস: বিজনেস নেটওয়ার্কিং অ্যান্ড ভিউ এক্সচেঞ্জ সেশন’।
অনুষ্ঠানে সম্মানিত শেয়ারহোল্ডারদের মাঝে ‘কৃষিবিদ সী প্যালেস প্রিভিলেজ কার্ড’ বিতরণ করা হয়। পাশাপাশি প্রকল্পের বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্ভাবনা নিয়ে আলোচনা এবং শেয়ারহোল্ডার ও স্টেকহোল্ডারদের অংশগ্রহণে প্রাণবন্ত নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ প্রোপার্টিজ লিমিটেড-এর চেয়ারম্যান ও REHAB-এর প্রেসিডেন্ট ড. আলী আফজাল। এছাড়া কৃষিবিদ গ্রুপ, কৃষিবিদ প্রোপার্টিজ লিমিটেড, গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড এবং কৃষিবিদ সী প্যালেস-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষিবিদ সী প্যালেস কুয়াকাটায় নির্মাণাধীন KPL-এর একটি মেগা হসপিটালিটি প্রকল্প, যা আধুনিক সুযোগ-সুবিধা, গুণগত মান ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে কুয়াকাটার সম্ভাবনাময় পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

